editor
প্রকাশিত: 9:41 PM, June 19, 2025
সিলেটে মির্জা ফখরুলের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এম এ মালিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৭ জুলাই আলহাজ্ব এম এ মালিক এর উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা উপজেলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ এবং আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।
পবিত্র হজ্ব পালন শেষে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার তেতলীস্থ তার নিজ বাসভবনের এ মতবিনিময় সভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমরান রব্বানী, যুবদল নেতা শাফরান আহমদ, লিটন আহমদ প্রমুখ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে আলহাজ্ব এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা এলাকা তথা সিলেটে একসাথে জাতীয় নেতৃবৃন্দের আগমনে আমিসহ এলাকার বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগন উৎফুল্ল। তিনি আরো বলেন, সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) এর মানুষের সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই। দীর্ঘদিন দেশের মাঠিতে না থাকার পরও এই আসনের মানুষরা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমি তাদের কাছে চির ঋণি হয়ে থাকবো। তাদের যেকোন দূর্যোগে আমি সবসময় পাশে থাকবো।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষের মনোনয়ন পাই এবং আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হই তাহলে সিলেট-৩ আসনের উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাবো। আমরা মূল লক্ষ্য হবে জনগনের চাহিদা অনুযায়ী একটি আধুনিক আসন তৈরি করা।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।