editor
প্রকাশিত: 4:27 PM, May 4, 2026
সিলেটের ধর্মপ্রাণ মানুষের সরলতা ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে নগরীর বন্দরবাজার ও লালদিঘীরপাড় এলাকার ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে। দেশি কার্পেটে তুরস্ক, ইন্দোনেশিয়া ও বেলজিয়ামের ভুয়া স্টিকার লাগিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে তিনি এখন শতকোটি টাকার মালিক।
অনুসন্ধানে জানা গেছে, জুয়েল আহমদের মালিকানাধীন ‘আল মদিনা বস্ত্র বিতান’ ও ‘আল মদিনা কার্পেট হাউজ’ এই জালিয়াতির মূল কেন্দ্র। ফরিদপুরের ‘মামুন গ্রুপ’-এর আর.এম কার্পেট লিমিটেড থেকে প্রতি গজ ১৮০০ টাকায় কেনা দেশি ‘ক্রিস্টাল কোয়ালিটি’ কার্পেটে তিনি কৌশলে তুরস্কের ‘আল-রিহা’ ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দেন। পরবর্তীতে সেই একই কার্পেট তুর্কি পণ্য হিসেবে মসজিদ কর্তৃপক্ষের কাছে ৩২০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করেন।
দেশি কার্পেটের আসল ট্যাগ সরিয়ে বিদেশি লোগো সংবলিত নকল স্টিকার ও কিউআর কোড বসানো। প্যাকেজিং পরিবর্তন করে বিদেশি আমদানিকারকের ভুয়া নাম ব্যবহার। প্রশাসনের চোখ ফাঁকি দিতে গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট।
এক সময় সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় রিকশার গ্যারেজ চালাতেন জুয়েল আহমদ। কিন্তু কার্পেট জালিয়াতি শুরু করার পর মাত্র কয়েক বছরে তিনি কয়েকশ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তার সম্পদের খতিয়ানে রয়েছে লালদিঘীরপাড়ে বিশাল শোরুম, মহাজনপট্টিতে ৩ তলা গোডাউন, লাখাউড়া বিমানবন্দর রোডে ১২ বিঘা জমি এবং ঢাকার মাওয়া রোডে ৪০ শতক জায়গা। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সিলেটের ব্যবসায়ীরা এই জালিয়াতির বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণ-স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়দের মতে, পবিত্র মসজিদ ও মাদ্রাসার অর্থে কেনা কার্পেট নিয়ে এমন জালিয়াতি শুধু অপরাধ নয়, চরম ধর্মীয় অবমাননা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই ধরণের জালিয়াতি দণ্ডবিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক অপরাধ।
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের