editor
প্রকাশিত: 12:17 PM, March 11, 2026
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সিলেট মহানগরীর নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার রাতে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাগুলো জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে মোটরসাইকেল চালানো অবস্থায় টিন্টেড ভাইজর (Tinted visors) বা রঙিন গ্লাসযুক্ত হেলমেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে রঙিন ভাইজরের পরিবর্তে স্বচ্ছ ও বিকল্প হেলমেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিন দিন পর এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদুল ফিতর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নগরীর নাইওরপুল পয়েন্ট হতে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে সব ধরনের ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে পণ্য পরিবহনের জন্য বিকল্প রুট (নাইওরপুল-মিরাবাজার-শিবগঞ্জ-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা) ব্যবহার করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি পাম্পগুলোতে ঘটে যাওয়া কয়েকটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে—জ্বালানি তেল গ্রহণের সময় পাম্পের কর্মীদের সাথে কোনো ধরনের উগ্র আচরণ বা ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। এছাড়া ছুরি বা অন্য কোনো ধারালো বস্তু নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মহানগরীর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
2 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
8 স্টাফ রিপোর্টার: 6 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের