editor

প্রকাশিত: 2:04 AM, November 10, 2020

যেভাবে গ্রেপ্তার এস আই আকবর : ‘এক সিনিয়র কর্মকর্তার নির্দেশে পালিয়েছিলাম’

যেভাবে গ্রেপ্তার এস আই আকবর : ‘এক সিনিয়র কর্মকর্তার নির্দেশে পালিয়েছিলাম’

8

নিজস্ব প্রতিবেদক

2

ডোনা সীমান্ত। কানাইঘাটের দুর্গম একটি এলাকা। অনেকটা যোগাযোগ বিচ্ছিন্নও। সকাল তখন ৯টার একটু পর। এমন সময় এস আই আকবরকে দেখতে পায় স্থানীয়রা। সীমান্তের কাছাকাছি এলাকা দিয়ে সে ঘুরাফেরা করছিলো। স্থানীয়দের সন্দেহ হয় তাকে ঘিরে। অচেনা এক লোক।

‘এক সিনিয়র কর্মকর্তার নির্দেশে পালিয়েছিলাম’: ঘটনার পর এক সিনিয়র কর্মকর্তার নির্দেশে পালিয়েছিলেন বলে দাবি করেছেন সিলেটের রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া এস আই আকবর হোসেন ভুঁইয়া। সোমবার দুপুরের পর সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকার খাসিয়াদের কাছে আটকের পর সে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছে।  সে জানায়, ‘আমাকে এক সিনিয়র অফিসার বলছিলো তুমি আপাতত চলে যাও। কয়েক দিন পর আইসো। দুই মাস পরে মোটামুটি পরিস্থিতি ঠাণ্ডা হয়ে যাবে। এ কারণে আমি চলে যাই।’  গ্রেপ্তারের পর আকবর দাবি করে- রায়হানকে ছিনতাইয়ের ঘটনায় আটক করা হয়েছিলো। তাকে কাস্টঘর এলাকার লোকজন গণপিটুনি দেয় বলে দাবি করে। তবে কানাইঘাটের ডোনা সীমান্তের খাসিয়াদের জেরার মুখে কেন পালিয়েছিলো প্রশ্নের জবাবে সে জানায়, ‘সাসপেন্ড করছে, অ্যারেস্ট করতে পারে। এ কারণে পালিয়েছিলাম।’ কোম্পানীগঞ্জ সীমান্তের মাঝেরগাঁওয়ের ওদিকে ভারতে পালিয়েছিলো বলে জানায় আকবর। ওখানে তার এক পরিচিত পরিবার রয়েছে বলে দাবি করে সে।

6

রায়হানের মায়ের দাবি: আকবর গ্রেপ্তার হওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। এস আই আকবরকে গ্রেপ্তার করার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় সাংবাদিকদের বলেন, ‘একবার আকবরকে আমি ছুঁয়ে দেখতে চাই। এর কারণ আকবর মানুষ কিনা- সেটি আমি পরীক্ষা করতে চাই। কোনো মানুষ এভাবে কোনো মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে না।’ রায়হানের মা জানান, ‘এস আই আকবরকে গ্রেপ্তার করায় তিনি সন্তুষ্ট। কিন্তু তার বিচার প্রকাশ্য জনগণের সামনে সিলেটের কোর্ট পয়েন্টে করতে হবে। তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। তবেই রায়হানের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, আকবরকে পালিয়ে যেতে সহায়তা করেছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সেটি আকবর বলেছে। ওই পুলিশ কর্মকর্তাসহ আকবরকে সহায়তাকারী সাংবাদিক নোমানের শাস্তি দাবি করেন তিনি। বলেন, যারা অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তারাও সমান অপরাধী।
এসপি অফিসের সামনে শত শত মানুষের ভিড়: রায়হান হত্যার অন্যতম হোতা এস আই আকবর হোসেন গ্রেপ্তারের খবর পেয়ে সিলেটের শত শত মানুষ বন্দরবাজারস্থ পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন। বিকাল থেকেই তারা ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে রায়হানের খুনি এস আই আকবরের শাস্তি দাবি জানান। এ সময় কেউ কেউ আটক আকবরকে র‌্যাবের কাছে হস্তান্তরের দাবি জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন স্থানীয় মানুষ আকবরকে গ্রেপ্তার করায় সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে ধন্যবাদ জানান। তারা বলেন, পুলিশ সুপার আন্তরিক হওয়ার কারণেই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় প্রকাশ্যে সকলের সামনে আকবরকে ফাঁসি দেয়ার দাবি তুলেন। বলেন- দৃষ্টান্তমূলক বিচার হলে আকবরের মতো আর কেউ পুলিশ হেফাজতে মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করবে না। এদিকে সন্ধ্যায় সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন রাস্তায় অবস্থান করা স্থানীয় জনতাকে শান্ত করতে যান। এ সময় তিনি বলেন, আপনাদের দাবি ছিল আকবরকে গ্রেপ্তার করা। আমরা আকবরকে গ্রেপ্তার করেছি। তাকে আইনের আওতায় নিয়ে আসার পর এখন বিচারের মুখোমুখি করা হবে।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

6   7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
5