admin

প্রকাশিত: 5:25 PM, December 28, 2020

সিলেটে রিক্সা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সিলেটে রিক্সা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ ও রিক্সা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শাহ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক বাহার উদ্দিন, রিক্সা মালিক আব্দুস সুবহান, আনিছুর রহমান, রেনু মিয়া, মোবারক আলী, ইকবাল মিয়া, শহীদুল ইসলাম, কাশেম আলী, আবুল কাশেম, জহুরুল হক, নাসির চৌধুরী, আলমগীর হোসেন সালমান, রাসেল আহমদ, আনিছ মিয়া, আবুল কালাম, শ্রমিকনেতা ইকবাল হোসেন, লাল মিয়া, নুরুল হক, খোরশেদ আলম, জিল্লুল হক, এমদাদুল হক আব্দুল্লাহ, আব্দুল হেকিম প্রমুখ। বিক্ষোভ মিছিল সমাবেশে সিলেট জেলার অসংখ্য মালিক-শ্রমিকনেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, রিক্সা শ্রমিকরা যৌক্তিক ও সঠিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে তাদের ন্যায্য দাবী আদায় করতে জানেন। তারা পরিশ্রমের মধ্যে সৎ পথে জীবিকা অর্জন করেন। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। অনতিবিলম্বে উক্ত ঘোষণা প্রত্যাহারের জোর দাবী জানান শ্রমিকরা। অনথ্যায় রিক্সা মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বক্তারা বলেন, রিক্সার জন্য নগরীতে যানজট সৃষ্টি হয়, এটা ভুল ধারনা। ফুটপাতে যদি হকার না বসে, গাড়ী চালকরা অবৈধ পার্কিং না করে তবেই যানজট মুক্ত নগরী হবে। অযথা শুধু শুধু রিক্সার উপর দোষ চাপিয়ে একটি কুচক্রী মহল তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। সেদিকে সচেতন হয়ে রিক্সা-মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে