editor
প্রকাশিত: 7:30 PM, October 7, 2026
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাহেবের বাজারের দেবাইর বহর পূর্ব পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী বশির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ বলেন, শ্বশুর বাড়ীর লোকজন দ্বারা নববধূ রুজি বেগম (২১) কে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নয় মাসের সংসার জীবনে টানাপোড়েন হলে বার বার সালিশ বিচার করে গত ২৫ সেপ্টেম্বর বিশিষ্ট মুরব্বিদের বৈঠকে দু’পক্ষের লোকজনের উপস্থিতিতে রুজিকে শ্বশুর বাড়িতে দেওয়া হয়।
কিন্তু রুজিকে নিয়ে যাওয়ার সাপ্তাহ খানেক পর শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে সিলিং ফ্যানে রুজির লাশ টানিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা প্রশাসনের কাছে জোর দাবী জানিয়ে বলেন, এজাহার ভুক্ত আসামি এবং হত্যাকাণ্ডের সহযোগী দোসরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।অন্যতায় পরবর্তীতে বৃহত্তর সিলেটবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, আসামিদের পক্ষে এসএমপি’র জালালাবাদ থানায় জোর লবিং করছে শিবের বাজারের কুখ্যাত বালুখেকো বুঙাড়ি মোহাম্মদ আলী সহ হত্যাকাণ্ডের সহযোগী দোসররা।একটি আইনী কাজে বুঙাড়িদের তোড়জোড়েরও তীব্র নিন্দা জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন,সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল, ৬নং ওয়ার্ডের মেম্বার মইন উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন-অর রশীদ, সাহেবের বাজার সুঃ হাঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী,সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রায়হান আহমদ, ফিরুজ আহমদ,হাফিজ আব্দুল মালিক, খাদিমনগর ইউনিয়নের সমাজকর্মী সালাউদ্দিন ইমরান, গোলাম মাওলা রাজন, যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম আহমদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, দেবাইরবহর পুর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শরিফ আলী, জামায়াত নেতা গুলজার হোসেন নাজিম।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি মাওলানা আব্দুল হান্নান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মনাফ , লিয়াকত আলী, আব্দুল খালিক বতি, রফিক মিয়া, বিএনপি নেতা কাপ্তান মিয়া, ডাঃ আমির আলী, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মাওলানা মুয়াজ্জিম হোসাইন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালিক, প্রচার সম্পাদক কপিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, সদস্য আব্দুল কাদির, সমাজকর্মী ফয়সাল আহমদ,প্রবাসী আরিফুল ইসলাম,রনি মিয়া, সাবেল আহমদ,আব্দুর রহিম, সদর উপজেলা যুবদল মেতা রফিক মিয়া, সাহেবের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, ডাঃআল-আমিন, শামিম আহমদ সোহাগ, আমিনুর রহমান, সাদ্দাম হোসেন, সাহেবের বাজার দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী ফিরুজ আহমদ,বিএনপি নেতা সুরমান আলী, তরুন সমাজসেবক আবজল হোসেন, মুতলিব মিয়া, লুতফুর মিয়া,আইন উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বৃহত্তর খাদিমনগরের সর্বস্তরের জনগণসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীও বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও