editor

প্রকাশিত: 5:03 PM, February 13, 2022

সিলেটে শিক্ষকদের চাকরী রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন ভাতার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটে শিক্ষকদের চাকরী রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন ভাতার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

7

সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান ফটকের সামনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

8

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে বিগত ১৯ মাস যাবত বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর ও উদ্বিগ্ন অবস্থায় দিন অতিবাহিত করছেন আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা। এমতাবস্থায়, শিক্ষক ও তাদের পরিবার-পরিজনদের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজটি দ্রুত সম্পন্ন করার ও বেতন-ভাতাদি প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানান।

4

তারা বলেন, বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন আমাদের শিক্ষকরা। আজ ১৯ মাস হয়ে গেল বেতন ছাড়া। টাকার অভাবে শিক্ষকরা চিকিৎসা করতে পারছেন না। বেতন না পাওয়ায় আমাদের শিক্ষকদের পরিবার আজ অনাহারে, অর্ধাহারে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চাই। শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও দ্রুত রাজস্ব খাতে চাকরি স্থানান্তর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

8

শিক্ষার্থীদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজেদ আহমদ, নাদিম আহমদ, আব্দুর রহিম, আব্দুর রহমান, রবিউল, সুলেমান আহমদ। উপস্থিত ছিলেন, আব্দুল কাদির শাকিল, অপু, ওয়ালিদ, উশা, সামিয়া, রাকি, শাম্মি, নিপা, অনিক, চম্পা, জেরিন, মাহফুজ, শাওন, ফয়সাল, ফাহিম, মাহদি, আখতার, রিপন, রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

4 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

3 আব্দুর রহমান: 7 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

2 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
2