editor

প্রকাশিত: 8:54 PM, February 25, 2026

সিলেটে সড়ক দূঘটনায় ৯৪টি পরিবারকে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করল বিআরটিএ

সিলেটে সড়ক দূঘটনায় ৯৪টি পরিবারকে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করল বিআরটিএ

সিলেট ও সুনামগঞ্জ জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৪টি পরিবারের মাঝে ৩ কোটি ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ড।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ কাছে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে প্রায় ৭০ শতাংশ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের কারণে ঘটে এবং অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স নেই। তিনি মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট প্রদান বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। যুবসমাজকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সপ্তাহে ছয় দিন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইন প্রয়োগে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো নয়। আমরা আপনাদের জন্য দোয়া করি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম যারা নিহত আহত হয়েছেন একটা অনুদান দিয়ে এই ক্ষতিপূরন করা সম্ভব না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে গাড়ি চালক এবং যাত্রীকে কোনভাবেই যেন দূঘটনায় না পড়ি। বিশেষ করে রাস্তায় মোটরসাইকেল চালক নিহত হচ্ছেন তা খুব দুঃখজনক, প্রত্যকে সচেতন হতে হবে বিশেষ করে অভিভাবককে খেয়াল রাখতে হবে। আমরা দূর্ঘটনা শূন্যের কোটায় আনতে পারবো না কিন্তু আমরা সচেতন হলে সড়ক দূঘটনা অনেক কমিয়ে আসবে।

অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা বলেন, এই সহায়তা তাদের জন্য বড় ধরনের সহায়ক হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন দুর্ঘটনার শিকার হয়ে সহায়তা নিতে না হয়—এটাই তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন যুগ্ম সচিব বিআরটিএ (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই- আশিক।

অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন বিআরটিএ সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা, বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সভাপতি হাজি মঈনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য- সিলেট জেলার ৪৭ জন এবং সুনামগঞ্জ জেলার ৪৭ জনসহ মোট ৯৪ জন ক্ষতিগ্রস্থ মাঝে এই চেক বিতরণ করা হয়। নিহত পরিবার ৫ লক্ষ টাকা,গুরুতর আহত ব্যক্তিকে ৩ লক্ষ টাকা এবং সামান্য আহত ব্যক্তিকে ১ লক্ষ টাকা হারে অনুদান প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন