editor

প্রকাশিত: 7:15 PM, November 7, 2026

সিলেটে সিটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

সিলেটে সিটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর করেরপাড়াস্থ সিটি মডেল স্কুলের ক্যাম্পাস-১-এ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তফা, বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস, সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী এবং সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস।

এ সময় উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, সহসভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী এবং বৃত্তি আয়োজন কমিটির প্রধান সিদ্ধার্থ দাশসহ সিটি মডেল স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করে।

পরীক্ষার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে সিটি মডেল স্কাউট গ্রুপের সদস্যরা। তাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকার কারণে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ছিল সুন্দর ও সুশৃঙ্খল।

উল্লেখ্য, সিটি আদর্শ ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত সিটি মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য