editor

প্রকাশিত: 3:19 PM, September 11, 2020

সিলেটে সুরমা-কুশিয়ারার উৎসমুখে আবার পানি বাড়ছে

সিলেটে সুরমা-কুশিয়ারার উৎসমুখে আবার পানি বাড়ছে

7

সিলেটের দুই প্রধান নদী সুরমা ও কুশিয়ারার উৎসমুখে আবার পানি বাড়ছে। আজ শুক্রবার সকাল থেকে সুরমার কানাইঘাট পয়েন্ট ও বিকেল থেকে কুশিয়ারার জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে পানি বাড়ছে। একই সঙ্গে সিলেটের সীমান্ত নদী হিসেবে পরিচিত লোভা ও সারীর পানিও বাড়ছে। আজ দৈনিক পানির স্তর সম্পর্কিত তথ্যে এ কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার।

3

পাউবো সূত্র জানায়, সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি কমছিল প্রায় এক সপ্তাহ ধরে। এর মধ্যে গত মঙ্গল ও বুধবার সীমান্তের ওপারে ভারী বৃষ্টি হওয়ায় সুরমা নদীর উৎসমুখ এলাকায় পানি বাড়ে। তবে একই সময়ে কুশিয়ারার উৎসমুখ সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলসিদে পানি কমছিল। শুক্রবার সকাল থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বাড়ছে। দুপুর ও সন্ধ্যায় আরও দুই দফা পরিমাপ অনুযায়ী সুরমায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সকালে স্থিতিশীল থাকলেও বিকেল থেকে কুশিয়ারার অমলসিদ পয়েন্টে পানি বাড়ছে।

8

পাউবোর দৈনিক পানির স্তর সম্পর্কিত তথ্য অনুযায়ী, আজ সকালে কুশিয়ারা নদীর উৎসমুখ অমলসিদ পয়েন্টে ১১ দশমিক ৬৬ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। দুপুরে বাড়েনি। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যায় পানি বেড়ে ১২ দশমিক ৫৫ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। অমলসিদে পানির বিপৎসীমা ১৫ দশমিক ৪০ মিটার। অমলসিদে পানি বাড়লেও কমছিল শেওলা, শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে।

দুপুর ও সন্ধ্যায় আরও দুই দফা পরিমাপ অনুযায়ী সুরমায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সকালে স্থিতিশীল থাকলেও বিকেল থেকে কুশিয়ারার অমলসিদ পয়েন্টে পানি বাড়ছে।

সিলেটের কানাইঘাটের লোভাছড়া এলাকায় সুরমা নদীর সঙ্গে মিশেছে সীমান্ত নদী লোভা। পানি হ্রাস-বৃদ্ধির হিসাবে এ স্থানটি সুরমার উৎসমুখ হিসেবে পরিচিতি। সেখানে সকাল থেকে পানি বাড়ছিল। সকাল ৬টায় ৯ দশমিক ৪৫ মিটার থেকে পানি বেড়ে সন্ধ্যা ৬টায় ১০ দশমিক ২৫ মিটার দিয়ে প্রবাহিত হয়। কানাইঘাট পয়েন্টে সুরমার পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। সুরমার সিলেট শহর পয়েন্টে সকাল থেকে দুপুর পর্যন্ত পানি অপরিবর্তিত ছিল। বেলা ৩টায় ৭ দশমিক ৯৭ মিটার থেকে বেড়ে সন্ধ্যা ৬টায় ৮ দশমিক ৩৮ মিটার দিয়ে পানি প্রবাহিত হয়।

5

প্রধান দুই নদীর উৎসমুখ এলাকার মতো পানি বাড়ছে সীমান্ত নদী লোভায়। আজ সকালে ১০ দশমিক ১৩ মিটার থেকে পানি বেড়ে সন্ধ্যায় ১২ দশমিক ১৩ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেটের জৈন্তাপুর দিয়ে প্রবহমান অপর সীমান্ত নদী সারীর পানি সকালে ৯ দশমিক ২ মিটার থেকে বেড়ে সন্ধ্যায় ৯ দশমিক ৩৪ মিটার দিয়ে প্রবাহিত হয়। তবে একই সময়ে কোম্পানীগঞ্জের ধলাই নদে পানি বাড়ছে না। ধলাই নদটি বৃষ্টিপ্রবণ ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির একটি ঝরনা থেকে বাংলাদেশে নেমে এসেছে।

সীমান্তের ওপারে ভারী বৃষ্টি হওয়ায় সুরমা-কুশিয়ারার উৎসমুখ ও দুটো সীমান্ত নদীর পানি বাড়ছে বলে জানিয়েছেন পাউবোর নদ-নদী পর্যবেক্ষকেরা। তাঁরা বলেন, বৃষ্টি কমলে, উজান থেকে ভাটির দিকে পানি গড়ালে নদী স্থিতিশীল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।

5

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১

1
4