editor
প্রকাশিত: 10:00 AM, September 17, 2020
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১২৪ জন । একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৯ জন। একই সময় কোভিড-১৯ রোগে মৃত্যু ঘটেছে একজনের।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনের মাধ্যমে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭৯ জন রোগী।
তার মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, হবিগঞ্জে ৮ জন মৌলভীবাজারে ১৫ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।
এদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১২৪ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৬০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ২৯ জন।
এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ২০ জন। এদিন হবিগঞ্জে করোনা আক্রান্ত ১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেন।
সিলেট বিভাগে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৫৩৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৭৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৬ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের, মৌলভীবাজার জেলার ১৬ জন রয়েছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২০৯ জন।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও