editor
প্রকাশিত: 2:29 PM, October 5, 2020
সিলেটে ছিনতাই করে পালানোর সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ডিএসএলআর ক্যামেরা।
সোমবার (৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর চামাউড়াকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহপুরের মিজান (২০), একই উপজেলার আঙ্গারজুরের ইকবাল হোসেন (২৪) ও বিশ্বনাথ উপজেলার ইলামগাঁও’র জিল্লুর রহমান (২২)।
পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন চামাউড়াকান্দি এলাকা থেকে গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের নাছির উদ্দিনের ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে সিএনজি অটোরিকশা করে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা।
এ সময় স্থানীয় লোকজন ও পথচারীরা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি ডিএসএলআর ক্যামেরা, ১টি মোবাইল ফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন