editor
প্রকাশিত: 11:29 AM, May 13, 2026
সিলেটে ৪ দিনের ব্যবধানে দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনায় মোট ৭০ লাখ ৭০ হাজার টাকা লুট হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো কোনো টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন এলাকায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার মোগলাবাজার থানার লালমাটিয়া এলাকায় আরও ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়।
গোলাপগঞ্জের ঘটনায় জানা গেছে, রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের দুই কর্মী ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে ফিরছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন আহমেদ বলেন, বিকাল ৩টার দিকে এজেন্ট শাখার দুই কর্মী শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।
ভুক্তভোগী মোহাম্মদ আলী ও ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদ জানান, ছিনতাইকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে মুহূর্তের মধ্যে টাকা নিয়ে পালিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত শুক্রবার মোগলাবাজার থানার লালমাটিয়া এলাকায় সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন বিকাশ ডিলার প্রতিষ্ঠান ‘হোসাইন টেলিকম’-এর ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হলেও এখনো লুণ্ঠিত টাকা উদ্ধার হয়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। লুণ্ঠিত অর্থ উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে সিলেট জেলা ও মহানগর পুলিশের একাধিক দল দুটি বড় ছিনতাইয়ের যোগসূত্র ও নেপথ্যের হোতাদের শনাক্তে চিরুনি অভিযান চালাচ্ছে। পাশাপাশি বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশি সহায়তা নেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১