editor
প্রকাশিত: 2:13 PM, April 4, 2026
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় প্রায় ৫৩ বছর পুরোনো কবর স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা মোগলাবাজার ইউনিয়নের জাহানপুরে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য এই কবর স্থানান্তর করা হয়। ৭টি কবরের মধ্যে ২টি কবর স্থানান্তর করা হয়েয়ে, বাকিগুলো স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান-এর ছোট ভাই, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবেদুর রহমান মসজিদ ও মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেন। এ জন্য নির্ধারিত স্থানে থাকা পুরোনো কবরগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে থাকা এসব কবর হঠাৎ করে স্থানান্তরের সিদ্ধান্তে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় এনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন।
মৃত আব্দুল হান্নানের ছেলে তোফায়েল আহমদ মুক্তা বলেন, আমার বাবার কবর এভাবে হঠাৎ করে সরিয়ে ফেলা হবে—এটা আমরা কখনো কল্পনাও করিনি। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এখানে আমাদের স্বজনরা শায়িত ছিলেন। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কবর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমরা খুবই কষ্ট পেয়েছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন