editor

প্রকাশিত: 2:46 PM, November 1, 2025

সিলেটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন

সিলেটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, প্রতিটি সমবায় সমিতি যদি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয়, তাহলে জনগণ এর সুফল পাবে এবং দেশ এগিয়ে যাবে। সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ সমাজ গঠনের একটি কার্যকর হাতিয়ার। সরকার সমবায়কে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উৎপাদন, বিপণন ও সঞ্চয়ের ক্ষেত্রে সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুললে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

তিনি আরো বলেন, সমবায়ের মূল দর্শন হচ্ছে ‘একজনের জন্য সবাই, সবার জন্য একজন’। তাই আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। যুব সমাজকে সমবায় কার্যক্রমে যুক্ত করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সমবায় আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিলেট সমবায় বিভাগ এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সমবায়ীদের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছে এই দপ্তর। সমবায় সমিতিগুলোর কার্যক্রমের তদারকি করার জন্য তাদেরকে নির্দেশনা দেন।

শনিবার (১লা নভেম্বর) সকালে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, “বর্তমান সরকার সমবায় খাতের উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও নীতিগত সহায়তার মাধ্যমে সমবায়গুলোকে টেকসই করার উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ অর্থনীতি আরও স্বনির্ভর হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান পিওএম বলেন, “সমবায় কেবল অর্থনৈতিক সংগঠন নয়, এটি একধরনের সামাজিক আন্দোলন। একে অপরকে সাহায্য করার মানসিকতা থেকেই প্রকৃত সমবায় গড়ে ওঠে। তরুণ প্রজন্মকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি।

স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানো গেলে সমবায় আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে ও সিলেট সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) বশির আহমেদ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লি: এর সম্পাদক ও হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সমবায় লি: এর সভাপতি নিয়াজ মো. আজিজুল করিম, ধনকান্দি সবুজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সদস্য আসিয়া বেগম লায়লা, গ্রীনলিফ কর্মচারী সমবায় সমিতি লি: এর সভাপতি ও সিলেট সমবায় বিভাগের সাবেক যুগ্ম নিবন্ধক কামাল উদ্দিন আহমেদ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন। আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লি: এর সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন