admin
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
নিজস প্রতিবেদক
করোনার স্থবিরতা কাটিয়ে এখন পুরোদমে মাঠে সিলেট মহানগর ট্রাফিক বিভাগ। সড়কের শৃঙ্খলা ফেরাতে চলছে তাদের টানা অভিযান। প্রতিদিনের অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৬ষ্ঠ দিনের অভিযানে ৪৭টি যানবাহন আটক ও ৭৮টি মামলা করেছে ট্রাফিক বিভাগের। এর মধ্যে ৪৭টি মোটরযান গাড়ি ডাম্পিং করেছে তারা।
সিলেট মহানগর ট্রাফিক বিভাগ জানায়- সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মহানগরীতে আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সুবিদবাজার পয়েন্ট, তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, চন্ড্রিপুল পয়েন্ট, আলমপুর, পারাইরচক, সুরমা বাইপাস, টিলাগড় পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার, পিপিএম এর নেতৃত্বে দুটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ৪টি করে মোট আটটি তল্লাশি চৌকি বসিয়ে অবৈধ যানবাহন, রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এক নং সেক্টরের ইনচার্জ হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের। দুই নং সেক্টরের নেতৃত্বে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিন) আশিদুর রহমান। আটটি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, ফিটনেস বিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়।
ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান- গত ১১, ১২, ১৫, ১৭ ও আজ ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১৭০টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ ৪৫৫টি যানবাহন আটক করা হয়েছে। নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।