editor
প্রকাশিত: 3:12 PM, May 24, 2023
সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের পক্ষপাত মূলক আচরনে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
বুধবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য, সিলেট মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল গত ২৩ মে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েক শত নেতাকর্মীরা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করায় উদ্বেগ প্রকাশ করেছেন। সে দৃশ্যের চিত্র জাতীয়, স্থানীয় পত্র পত্রিকা ও ইলেক্ট্রটনিক্স মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে যে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় নিরপেক্ষ নয়। তাই আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর আচরণবিধি লংঘনে আমি শংকিত। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতদুষ্ঠ বলে প্রতিয়মান হচ্ছে। এহেন অবস্থায় আমার ধারণা নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকবে। এরুপ চলতে থাকলে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হলে শুধু সিলেট নয় জাতীয়ভাবে এর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমি আবারও নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার জন্য সিলেট নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন