editor
প্রকাশিত: 7:57 AM, October 4, 2020
নিজস্ব প্রতিনিধি:-
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে এবং দেশজুড়ে শাখাগুলো থেকে জমা পড়া পূর্ণাঙ্গ কমিটিগুলো যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ৮ সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত দেন শেখ হাসিনা।
এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণঙ্গ কমিটি যাছাই-বাছাইয়ের জন্যও একটি টিম গঠন করে দেওয়া হয়েছে।
দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিককে সমন্বক করে গঠিত এই টিমের অন্যান্য সদস্যরা হলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, নুরুল ইসলাম নাহিদ, কার্যনির্বাহী সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
গত ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এডভোকেট লুৎফুর রহমানকে সভাপতি ও এডভোকেট নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি এবং মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে সভাপতি ও অধ্যাপক জাকির আহমদকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়।
সভাপতি-সম্পাদক মনোনীত করার নয় মাস পর গত আগস্টে কেন্দ্রের কাছে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়। এই কমিটি নিয়ে দলটির মধ্যে চলছে নানা ক্ষোভ ও অসন্তোষ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন