editor

প্রকাশিত: 12:18 PM, November 8, 2026

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র সভা

ভিসির অনুপস্থিতি নিয়ে ক্যাম্পাসে নানা প্রশ্ন ও ক্ষোভ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র সভা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আশরাফুল আলমের অনুপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। রাষ্ট্রীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী উপস্থিত না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সহকারী রেজিস্ট্রার সুবিনয় আচার্য্য রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিতাই চন্দ্র চন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মো. তোতিউর রহমান, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, আইন বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান খান এবং ডেপুটি রেজিস্ট্রার মো. মুশফিকুল আলম। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরাও দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদাধিকারী হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলমের অনুপস্থিতি পুরো আয়োজনে ভিন্ন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে অতীতে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততার জোরালো অভিযোগ তুলেছিলেন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, রাজনৈতিক আদর্শিক অবস্থান বা সংশ্লিষ্টতার কারণেই তিনি এই রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে সচেতনভাবে অনুপস্থিত ছিলেন।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল পদে থেকে জাতীয় ও রাষ্ট্রীয় দিবসের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপাচার্যের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে উপাচার্য মহোদয়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য