editor
প্রকাশিত: 5:44 PM, October 28, 2025
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবার) ৯ টায় কেন্দ্রীয় কার্যালয়ে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমদাদুল হক তালুকদার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমেদ, প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মিজানুল হক, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, প্রচার সম্পাদক রাজীব হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক মনির মিয়া, সদস্য মাহমুদুল হাসান সুজন, হাফিজুর রহমান, আব্দুর রহমান আবির,সারোয়ার হোসেন সুজন, সাইফুল বারী,কাউসার আহমেদ, মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শহীদুল ইসলাম নোমান ইউরোপের দেশ পর্তুগাল স্থায়ীভাবে গেলেও সংগঠনের জন্য অতিতের ন্যায় কাজ করে যাবেন। সবাই নোমানের উজ্জ্বল ভবিষ্যত ও সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস শুক্কুর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন