editor
প্রকাশিত: 10:42 PM, March 15, 2024
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় নগরীর আখালিয়া সুরমা এলাকায় শতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খছরুজ্জামান খছরু, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. আমিনুজ্জামান চৌধুরী, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেনেসা যুব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মাছুম, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মো. আলা উদ্দিন, সমাজসেবক এমদাদুল হক স্বপন, ঢাকা ইয়াং স্টারের সভাপতি ডা. মারুফুর রহমান তালহা, সমাজসেবী আলীম উদ্দিন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আত্মকর্মী মো. নজরুল ইসলাম, সিলেট ইয়াং স্টারের সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ, রাসেল আহমদ দিপু, মামুন চৌধুরী, মো. হাসান, তোফায়েল আহমদ, ছাতক ইয়াং স্টারের সভাপতি মাস্টার পংকজ দত্ত, সাধারণ সম্পাদক ও ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, সমাজকর্মী কয়ছর আহমদ কাওসার প্রমুখ। উক্ত রামাদ্বান ফুডপ্যাক এ অর্থায়নকারী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালি ইয়াং স্টারের নেতৃবৃন্দ, এক্সিকিউটিভ ও দাতা সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত সকলেই। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরেছ আলী। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন