editor

প্রকাশিত: 7:08 PM, January 22, 2025

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক-২০২৫ উদ্বোধন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক-২০২৫ উদ্বোধন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বেলুন উড়িয়ে ও কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, পড়ালেখা যেমন শিক্ষার্থীদের মানসিক দক্ষতা বৃদ্ধি করে, তেমনই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তাদের শরীর ও মনকে প্রফুল্ল এবং সৃষ্টিশীল রাখে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শিক্ষার্থীকে কেবল একাডেমিক জ্ঞানেই দক্ষ হলে চলবে না, বরং বহুমুখী গুণাবলী অর্জন করতে হবে। খেলাধুলা কেবল শরীরের স্বাস্থ্য ভালো রাখে না, এটি দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং সহযোগিতার মনোভাবও গড়ে তোলে।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ডি, এ, হাসান চৌধুরী, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইয়া, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আবদুল হাই মিনার, নাক কান ও গলারোগ বিভাগের অধ্যাপক ডাঃ মাশুকুর রহমান চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রূবিনা সুলতানা,  অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফরিদ আহমদ, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সখিনা খাতুন, মনরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা,  স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: সাইফুল ইসলাম, কালচারাল কমিটির সদস্য সচীব ডা: মুর্শিদা আফরোজ লুবনা, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক  ডা: সোমা বেগম, স্পোর্টস কমিটির সদস্য সচিব ও হাসপাতালের সহকারী পরিচালক ডা: এ,টি,এম রাসেল মিশু, সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডা: ইশফাক জামান সজীব, হাসপাতালের সহকারী পরিচালক  ডা: মৃদুল গুপ্ত, গাইনী ও অবস্টেট্রিক্স বিভাগের ডা: ফাতিমা তুল তানজিনা তানি, ডা: সাইকা জান্নাত সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ।
এছাড়াও কলেজের ছাত্রী হোস্টেলের ১৫ তলায় ছাত্রীদের খেলার জন্য সুসজ্জ্বিত স্পোর্টস-ফ্লোর উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরীসহ অন্যান্যরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন