editor
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
এক অভিনন্দন বার্তায় মির্জা মো. সম্রাট হোসেন বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, দূরদর্শী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে ওনার এই নিয়োগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। ওনার যোগ্য, বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে সিলেট একটি পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন মেগাসিটি হিসেবে গড়ে উঠবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মির্জা মো. সম্রাট হোসেন বলেন, সিলেটের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে কয়েস লোদীর নেতৃত্বাধীন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যেকোনো ইতিবাচক ও উন্নয়নমূলক উদ্যোগে সব ধরনের সহযোগিতা থাকবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সিলেটের উন্নয়নে শরিক হতে প্রস্তুত।
অভিনন্দন বার্তার শেষাংশে মির্জা মো. সম্রাট হোসেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ওনার নতুন কর্মজীবনের সার্বিক ও গৌরবময় সাফল্য কামনা করেন।
6 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর
3 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে
5 সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্য বদ্ব ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত
5 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের
2 ভূমি রেকর্ড ও জরিপ সংশোধনের নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর প্রতারণা
1 বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ফেবারিট পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ম্যাচ শেষে সবচেয়ে বেশি
5 সিলেট রেলওয়ে স্টেশন গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়ে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদারের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন,
2 শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে