editor

প্রকাশিত: 4:37 PM, January 24, 2026

সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৫৪ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ

সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৫৪ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ

সিলেট বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা হিসেবে ৫০ লক্ষ টাকা বিতরণ করেছে চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিম পাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মুহিব উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: সারোয়ার আলম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ গড়ার কারিগরদের উৎসাহিত করা। বিএসইটি-এর এই উদ্যোগ সিলেটের শিক্ষা বিস্তারে অত্যন্ত সহায়ক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইটি-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুহিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর, বিএসইটি-এর উপদেষ্টা সৈয়দ আব্দুল বাশার এবং বিসিএ-এর সাবেক সভাপতি পাশা খন্দকার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিবাশীষ দেবনাথ এবং বিএসইটি-এর সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ মুহিবুর রহমান।

জামাল উদ্দিনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক আশরাফ আল হক, অধ্যাপক ফরিদ আহমেদ, বিএসইটির কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি আফতাব আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি জাকির হোসেন, ইসি সদস্য মাহিদুর রহমান, শেখ ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমেদ এবং ট্রাস্টি নাজম উদ্দিন নজরুল, কালীজুড়ি প্রভাতী সংঘের জহির উদ্দিন ও হিফজুর রহমান, হাজী আব্দুল গফুর হাই স্কুল এন্ড কলেজের মো: আব্দুল্লাহ আল কামাল, শরেরগজ হাফিজিয়া মাদ্রাসার হুমায়ুন কবির মিয়া, শাহ হেলাল হাই স্কুলের দিলওয়ার হোসেন খান, মানিককোনা হাই স্কুল এন্ড কলেজের মনিকুর রহমান, জনতা হাই স্কুলের আবুল হোসেন, তোফায়েল বশির উচ্চ বিদ্যালয়ের জামাল উদ্দিন, নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের আব্দুল মুহিত, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি হাই স্কুলের আব্দুস শফিক, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আব্দুস শফিক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের আব্দুস শফিক, চন্দগ্রাম হাই স্কুল এন্ড কলেজের এ কে এম ইয়াহিয়া, আঠারিয়া হাই স্কুল এন্ড কলেজের মো: দিলওয়ার হোসেন, ইকরচই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সিরাজ মিয়া, পূর্ব আরাজি চাদঁপুর হাই স্কুলের আসমা আক্তার, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসমা আক্তার, জামিয়া মাদানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার আফতার আহমেদ, হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শেখ ফারুক আহমেদ, শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসার শেখ ফারুক আহমেদ, হাজী এম. মন্তাজ উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ড. সানোয়ার চৌধুরী, আব্দুর রশিদ হাই স্কুলের মোহাম্মদ আবুল লাইছ, জগদল আল ফারুক হাই স্কুলের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,পুরুষপাল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার জাকির হোসেন, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের জাকির হোসেন, টি জান্নাত বিএনকে হাই স্কুল এন্ড কলেজের ফাহাদ আহমেদ, আজাদ চৌধুরী একাডেমির মামুন চৌধুরী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন