editor

প্রকাশিত: 2:07 PM, October 14, 2025

সিলেট ওসমানী হাসপাতালের পরিচালকের কাছে হিমোফিলিয়া চিকিৎসা জীবন রক্ষাকারী ফ্যাক্টর এইট ও হিমোফিলিয়া রোগীদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান

সিলেট ওসমানী হাসপাতালের পরিচালকের কাছে হিমোফিলিয়া চিকিৎসা জীবন রক্ষাকারী ফ্যাক্টর এইট ও হিমোফিলিয়া রোগীদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের কাছে হিমোফিলিয়া চিকিৎসার জন্য ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া (ডব্লিউএফএইচ) কর্তৃক প্রদত্ত ২৬৭ ভায়াল জীবন রক্ষাকারী ফ্যাক্টর এইট ইনজেকশন এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ (এইচএসবি) সিলেট চ্যাপ্টার-এর পক্ষ থেকে ৫০টি প্লাজমা ডাবল ব্যাগ ও ২টি হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গিয়ে এই চিকিৎসা সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত রোগ বিশেষজ্ঞ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, মা-শিশু, চর্ম ও যৌন রোগের অভিজ্ঞ জেনারেল প্র্যাক্টিশনার ডা. মো. ইশতিয়াক খান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা ইসমাইল আলী, আহমা আল আরিফ সিফাত কোষাধ্যক্ষ, আব্দুর রহিম, মনমোহন তালুকদার , মসুর আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আজকের এই উদ্যোগ হিমোফিলিয়া রোগীদের জীবন বাঁচানোর এক অসাধারণ মানবিক প্রয়াস। হিমোফিলিয়া একটি জটিল ও ব্যয়বহুল রোগ, যার চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে। এই ধরনের সহায়তা রোগীদের শুধু চিকিৎসা নয়, বেঁচে থাকার নতুন আশাও জোগাবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে এসে এ ধরনের মানবিক কাজে অংশ নেওয়া উচিত। এতে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে।

তাঁরা বলেন, ফ্যাক্টর এইট ইনজেকশনসহ প্লাজমা ও হুইলচেয়ার প্রদানের এই কার্যক্রম নিঃসন্দেহে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রোগীদের নিয়মিত চিকিৎসা, সচেতনতা বৃদ্ধি এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে দেশের কোনো হিমোফিলিয়া রোগী আর চিকিৎসা সংকটে প্রাণ হারাতে না হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন