editor
প্রকাশিত: 3:43 PM, December 28, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। গতকাল বেলা সাড়ে ১১টায় আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত বাসের চালক, হেলপারসহ সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, আইনজীবী এ আর জুয়েল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
সিলেটে মানববন্ধন, সিলেট থেকে জানান, দোষীদের শাস্তির দাবিতে সিলেটে সচেতন নাগরিকবৃন্দের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন পালন করা হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি কামরুল আনাম চৌধুরী, সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এমএ মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ, সুয়েব, শিহাব শাহরিয়ার, আহসান আঞ্জুম, সৈয়দ মিঠু, মাহবুব আলম, মাহমুদুল হাসান সাগর, আশিষ দাস, সঞ্জয় নাথ, সজল সূত্রধর, নিকলেশ রায়, সৌরভ দাশ, সনুজ কান্তি দাস, সুজন সরকার, রঞ্জন দাস, রিংকু দাস, নিরুপম দাস, জনি দাস, বিজয় দেবনাথ, সঞ্জয়, উজ্জল পাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অনেক জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। চলন্ত বাসে চালক ও হেলপার একা পেয়ে শিক্ষার্থীসহ ও নারীদের ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে।এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। বক্তারা বলেন, এ ধরনের অপরাধ সর্বোচ্চ শাস্তি ফাঁসির যোগ্য অপরাধ। তাই এ ধরনের অপরাধীদের ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বক্তারা দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে। আহত অবস্থায় দিরাই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ড্রাইভার, কন্ডাক্টর ও হেল্পার পলাতক রয়েছে।
শনিবার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের ড্রাইভার, কন্ডাক্টর (ভাড়া আদায়কারী) ও হেল্পারকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
S/H-(Ripa-5)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে