editor

প্রকাশিত: 3:53 PM, October 29, 2021

সিলেট ছাত্রলীগ: আবারো কমিটি বিরোধী মিছিলে উত্তাল রাজপথ

সিলেট ছাত্রলীগ: আবারো কমিটি বিরোধী মিছিলে উত্তাল রাজপথ

সিলেট ছাত্রলীগ: আবারো কমিটি বিরোধী মিছিলে উত্তাল রাজপথ

নবগঠিত কমিটির নিয়ে ফাঁটল ধরেছে সিলেট ছাত্রলীগে। প্রতিনিয়ত পক্ষে-বিপেক্ষে মিছিলে উত্তাল হচ্ছে রাজপথ। গত ১২ অক্টোবর কমিটি গঠনের পক্ষকাল পেরিয়ে গেলেও কাদা ছোড়াছুড়ি বন্ধ হয়নি ছাত্রলীগে। উপরন্তু বরফ না গলে সিলেট ছাত্রলীগের রাজনীতি উত্তাপ ছড়াচ্ছে। এর রেশ থেকে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৭ অক্টোবর) কমিটি পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে রাজপথে শোডাউন করেন। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কমিটি প্রত্যাখ্যানকারী বিদ্রোহি ছাত্রলীগ নেতাকর্মীরা আবারো নগরে বিক্ষোভ মিছিল করে ত্যাগী-পরীক্ষিতদের দিয়ে ফের কমিটি ঘোষণার দাবি জানান। এদিন বিকেলে জেলা ও নগর ছাত্রলীগ নগরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি নগরভবনের সামনে আসামাত্র ছাত্রলীগের মিরবক্সটুলা গ্রুপ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি নগেরের চৌহাট্টায় গিয়ে পথসভা করে। এরআগে নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা মিছিল থেকে স্লোগান তোলেন- ‘জেলা ছাত্রলীগের সভাপতিকে ধর্ষকদের মদদদাতা উল্লেখ করে তার নেতৃত্ব না মানা এবং জেলার সাধারণ সম্পাদক রাহেল সিরাজকেও প্রত্যাখ্যান করে বক্তব্য দেন।

এসময় পেকার্ড ফেস্টুনে ছাত্রলীগের সভাপতি, মানি না-মানব না, ‘অছাত্র হঠাও, ছাত্রলীগ বাঁচাও’, ‘এক কোটি ২০ লাখ টাকায় সিলেট ছাত্রলীগ খুন’বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন কমিটি প্রত্যাখ্যানকারী ছাত্রলীগ নেতাকর্মীর হাতে শোভা পায়।
জেলা পরিষদ থেকে টিলাগড় শফিক চৌধুরীর অনুসারী ছাত্রলীগের একটি মিছিল অংশগ্রহণ করে এ বিক্ষোভে।

মিছিলে তারা ‘সন্ত্রাসীদের মদদদাতা, টাকায় হওয়া ‘সন্ত্রাসী’ কমিটি’, অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি’, ‘প্রতারণা-জালিয়াতিসহ বিভিন্ন মামলার আসামি,’ ফ্রিডম পার্টির নেতার নাতিকে দিয়ে ছাত্রলীগের কমিটি’ মানিনা, মানবো না,’ লেখা এমন সব পেকার্ড বহন করছিলেন নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, টাকার বিনিময়ে সন্ত্রাসের গডফাদার, ধর্ষকদের মদদদাতা, অছাত্র দিয়ে টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। প্রহসনের কমিটি বাতিল দাবি অনিয়ম খতিয়ে দেখতে দলীয় প্রধান নেত্রীর কাছে বিচার দাবি করেন তারা।
গত ১২ অক্টোবর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই জেলা ও মহানগর ছাত্রলীগ কমিটি প্রত্যাখান করে লাগাতার আন্দোলনে রয়েছে। মিছিলটি তেলীহাওর ব্লক থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমেদ জনির সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগ নেতা বাছিত তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিব, মহানগর ছাত্রলীগ নেতা মুশফিক রুমু, দীপংকর টিপু, ফাহিম রশিদ চৌধুরী, শহীদুল ইসলাম সৌমিক, মুসাহিদ আলী, শিপু চৌধুরী, সৌরভ জায়গিরদার, সিলেট জেলা ছাত্রলীগে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আশফাক আহমেদ মাসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে