editor
প্রকাশিত: 11:17 PM, November 28, 2022
এবারের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাবাসসুম ফেরদৌসি চাঁদনী জিপিএ ৪.২২ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। চাঁদনী গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ এর ৪র্থ ব্যাচের দৃষ্টি প্রতিবন্ধী আবাসিক শিক্ষার্থী।
চাঁদনী মাধ্যামিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার শ্রুতি লেখক হিসেবে সহযোগিতা করেছে উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শতাব্দী মল্লিক।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের নিজগ্রামে মরহুম আব্দুল ওয়াহেদ ও আনোয়ারা খাতুন এর মেয়ে তাবাসসুম ফেরদৌসি চাঁদনী। সে উচ্চ শিক্ষা অর্জন করে শিক্ষক হয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চায়। সে শিক্ষক, অভিভাবক, জিডিএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের দোয়া কামনা করেছে।
এদিকে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহায়ক কর্মী নুরজাহান বেগমের মেয়ে নাদিয়া বেগম এবারের এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ছে। সে জিডিএফ এর তত্ত্বাবধানে থেকে লেখাপড়া করেছে। নাদিয়া বড় হয়ে পুলিশ কর্মকর্তা হয়ে দেশের সেবায় নিজে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেছে। সে সকলে দোয়া প্রার্থী।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী চাঁদনী ও নাদিয়া’র সাফল্যের জন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, তারা সুশিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। দৃষ্টি না থাকার পরও চাঁদনী যে সাফল্য অর্জন করেছে এটা সত্যি গর্বের বিষয়। তিনি বলেন, বিদ্যালয়টি পরিচালনায় যারা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবে সহযোগিতা করেছেন জিডিএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে