admin
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমাদুল হক এডভোকেট, সহাকারি নির্বাচন কমিশনার মোঃ লিয়াকত আলী এডভোকেট ও জয়জিত আচার্য্য এডভোকেট এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি সকাল ১০ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ঐদিন বেলা আড়াইটায় যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারী দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৭ জানুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)