editor
প্রকাশিত: 8:38 AM, September 19, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপণা। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ইমরান আহমদ আসতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করতে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ক্লিন ইমেজের যোগ্য নেতৃত্ব খুঁজছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে নিয়ে আসার উদ্যোগে চমক দেখাতে পারেন ক্লিন ইমেজের অধিকারী বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগে স্বাধীনতার পরবর্তী সময়ে সিলেট জেলায় সিনিয়র সহ-সভাপতি পদে সর্বদাই প্রবীণ ও ক্লিন ইমেজধারী নেতাদের বসানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের বয়সের পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ইমরান আহমদ এমপিই প্রবীন। ফলে সাংগঠনিক কার্যক্রমে আরো গতিশীল ও সক্রিয় করণে জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ইমরান আহমদ এমপিকে চায় জেলার নেতাকর্মীরা। এজন্য সিলেট -৪ আসন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলাসহ সিলেট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
নেতাকর্মীরা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহসভাপতি পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে এজন্য পদায়ন করা দরকার।যেহেতু তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন। তার সততা ও নিষ্ঠার কারণে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ছয় মাসের মধ্যে তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব নিতে আগ্রহী মন্ত্রী ইমরান আহমদ জানান, সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেলে সিলেটের আওয়ামী লীগকে সুসংগঠিত করার পাশাপাশি গ্রুপিং রাজনীতির অবসান ও ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন দেওয়া হবে। সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনের ৬ বারের সংসদ সদস্য মন্ত্রী ইমরান আহমদ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ও ক্লিন ইমেজের বিষয়ে সিলেটসহ সারাদেশে তার আলাদা পরিচিতি রয়েছে। তাই সিলেট জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী দলীয় সমর্থক সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ইমরান আহমদকে ঘিরেই স্বপ্ন দেখছেন।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী আমজাদ বলেন, ইমরান আহমদ একজন মেধাবী, সৎ, পরিশ্রমী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। সব গ্রুপিং-লবিংয়ের ঊর্ধ্বে থেকে জাতির জনকের আদর্শ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন