editor
প্রকাশিত: 6:28 PM, January 7, 2023
সরকার আইন আদালত ব্যবহার করছে বিরোধী দলকে নির্যাতনের হাতিয়ার হিসেবে: এড. মোমিনসিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপির আন্দোলনে ভীত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দার নামে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোক আদেশ জারি করেছে। সরকার আইন আদালত ব্যবহার করছে বিরোধী দলকে নির্যাতনের হাতিয়ার হিসেবে। আমরা তাদের বলতে চাই, যতই নির্যাতন করুক না কেন- আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।তিনি শনিবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোক আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সভাপতি বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে। কয়েক লাখ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ভরছে। কিন্তু কোনো কিছুতেই তারা জনজোয়ার রুখতে পারছে না। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান তিনি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নিঃশর্ত মুক্তি এবং যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না সহ সকল যুব নেতা ও জাতীয় রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, শাহিবুর রহমান সুজান, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, এমদাদুল হক স্বপন, জুনেদ আহমদ, মাহফুজ চৌধুরী, জিএম বাপ্পী, রায়হান আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, ওসমান গণি, আমিনুল ইসলাম আমিন, এহতেশামুল হক সবুজ, নাসির উদ্দিন রহিম, ইছাক আহমদ, এসএম পলাশ। এছাড়াও সিলেট জেলা যুবদলের ১৩টি উপজেলা, ৫টি পৌর এবং সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়