editor
প্রকাশিত: 3:45 PM, November 13, 2025
সিলেট শহরের জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দিরের (রাধা গোবিন্দ জিউর আখড়া) পবিত্র দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে দখলদার জীতেন দেবনাথ, স্মৃতি রাণী দেবনাথ ও তাদের ছেলে রাহুল দেবনাথ গং কর্তৃক হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ও সিলেট শহরের বিশিষ্ট সনাতন সম্প্রদায়ের ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, অপপ্রচার এবং অসৎ উদ্দেশ্য নিয়ে হুমকি-ধামকি দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্রন্টের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এটি কেবল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা নয়, বরং এটি একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি জালিয়াতি ও আত্মসাতের মাধ্যমে দখল করার ঔদ্ধত্যপূর্ণ অপচেষ্টা, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে। অবৈধ দখলদার চক্র জীতেন দেবনাথ, স্মৃতি রাণী দেবনাথ ও রাহুল দেবনাথ গং তাদের অপকর্ম ঢাকতে এবং দেবোত্তর সম্পত্তি রক্ষায় সোচ্চার ভক্তদের হয়রানি করতে মিথ্যা মামলা ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে, যার তীব্র নিন্দা জানাচ্ছে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
ফ্রন্টের নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে, যারা দেবোত্তর সম্পত্তি জালিয়াতি করে আত্মত্মসাৎ করেছে এবং মন্দিরের ভক্তদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। তাদের মতো সন্ত্রাসী ও ভূমিখেকোদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবী জানান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দিরের পবিত্র দেবোত্তর সম্পত্তি দ্রুত উদ্ধার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দৃঢ়ভাবে ঘোষণা করছে যে, এই মন্দিরকে রক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে তারা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও আইনি সহায়তা অব্যাহত রাখবে।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১