editor
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৬
সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ-পরিচালক অধীর চন্দ্র বালা ও আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের সহকারী পরিচালক মো: আবুল বাশারের স্বাক্ষরিত একপত্রে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মো. ছাদিকুর রহমান ছাদিক-কে সভাপতি এবং জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক-কে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং সিলেট-৯৭) এর কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলগন হলেন সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আজাদ মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল আহাদ সমু, প্রচার সম্পাদক মো: সিরাজ শিকদার, মো: আশরাফুল হক, দপ্তর সম্পাদক মো: শাহেদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মো: শাহানুর মিয়া, ক্রীড়া সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: মুহিত হাসান মুহিত, কার্যকরী সদস্য সোয়েব আহমদ, মো: আবুল হোসেন, মো: আঃ ছালাম, মো: আনিস উদ্দিন ।
নবগঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলার কৃষি খামার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকার নির্ধারিত সুযোগ-সুবিধা আদায়ে তারা বদ্ধপরিকর। নেতৃবৃন্দ আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত পথে কৃষি বিপ্লব ঘটিয়ে এবং খামার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। তারা বলেন, কেবল অধিকার আদায় নয়, বরং সিলেট জেলার কৃষি খামার ব্যবস্থাপনাকে আধুনিক ও গতিশীল করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ইউনিয়ন।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
5 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
6 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
7 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
1 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
2 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত