editor

প্রকাশিত: 6:32 PM, April 11, 2026

সিলেট জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

দুবাগ ইউনিয়ন বিএনপির নাগরিক সংবর্ধনা প্রদান

সিলেট জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

7

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয় দুবাগ বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার প্রাঙণে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আবুল কাহের চৌধুরী শামীম।

1

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সহ সভাপতি আতাউর রহমান, অহিদ আহমেদ, ফয়সাল আহমদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুবুর রহমান।

2

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা নজির আহমদ, জাকারিয়া আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, উপজেলা যুবদলের সদস্য আব্দুস শুকুর, দুবাগ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ছানু ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিনসহ আরো অনেকে।

2

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। সিলেট জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

বক্তারা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি শামীমের মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে সিলেটবাসী আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী ও গতিশীল হবে।

3

সভা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন দুবাগ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
3