admin
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফ্যাশন হাউস মাহা’র স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি বলেন, ‘সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সব সময় ব্যস্ত থাকেন। চিত্তবিনোদনের সুযোগ তাদের কম। এর মধ্যেও সময় বের করে প্রতি বছর সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় জেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ নিয়ে আসে। এ ধরনের প্রতিযোগিতায় সবসময় জেলা প্রেসক্লাবের সাথে থাকবো আমি, সাথে থাকবে মাহা।’
সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান। অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাত্তার আজাদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম, সুব্রত দাস, শাহীন আহমদ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও জেলা প্রেসক্লাবের সদস্য রেজওয়ান আহমদ, জেলা প্রেসক্লাবের সদস্য মুকিত রহমানী, মঈন উদ্দিন, ওয়েছ খছরু, অপূর্ব শর্মা, বিলকিস আক্তার সুমি, এস সুটন সিংহ, এ এইচ আরিফ, আনন্দ সরকার, তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ হোসেন, রবি কিরণ সিংহ, মঞ্জুর হোসেন খান, মুজিবুর রহমান ডালিম, খলিলুর রহমান, আশরাফ চৌধুরী রাজু, নেহার রঞ্জন পুরকায়স্থ, আবু বকর, এনামুল কবীর, সুলতান আহমদ, ইয়াহইয়া মারুফ, রফিকুল ইসলাম কামাল, আব্দুল আহাদ, একরাম হোসেন, আনোয়ার হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, মোখলেছুর রহমান ও নিজামুল হক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০ এর ক্যারম এককে চ্যাম্পিয়ন হন মঈন উদ্দিন, রানার্সআপ হন মুকিত রহমানী, ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হন মঈন উদ্দিন ও এ এইচ আরিফ। কলব্রিজ ইভেন্টে নেহার রঞ্জন পুরকায়স্থ ১ম, সুব্রত দাস ২য়, আনন্দ সরকার ৩য় এবং রফিকুল ইসলাম সুজন ৪র্থ হন। দাবায় চ্যাম্পিয়ন হন এ এইচ আরিফ, রানার্সআপ হন মো. আব্দুল আহাদ। সাপলুডু ইভেন্টে আজিজ আহমদ সেলিম ১ম, দিব্য জ্যোতি সী ২য়, শংকর দাস ৩য় এবং আবু বকর ৪র্থ হন। প্লেয়িং কার্ড-২৯ ইভেন্টে শাহ্ দিদার আলম নবেল ও নাসির উদ্দিন চ্যাম্পিয়ন এবং শফিকুর রহমান চৌধুরী ও আনন্দ সরকার রানার্সআপ হন। প্লেয়িং কার্ড ব্রে’তে শফিকুর রহমান চৌধুরী ১ম, নেহার রঞ্জন পুরকায়স্থ ২য়, শাহ্ দিদার আলম নবেল ৩য় এবং নাসির উদ্দিন ৪র্থ হন। গাফলায় রফিকুল ইসলাম কামাল ১ম, দিব্য জ্যোতি সী ২য়, ইমরান আহমদ ৩য় পুরস্কার পান।-বিজ্ঞপ্তি
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন