admin
প্রকাশিত: 10:56 PM, May 1, 2021
সময় ডেস্ক:: সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে।পবিত্র রমজান মাসের শুরু থেকে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় নগরীর বিভিন্ন পয়েন্ট ও উপজেলায় পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে
শনিবার (১ মে ) বিকালে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে করোনা মহামারির এই ক্রান্তিকালে সারাদেশের ন্যায় সিলেটেও আমরা চেষ্টা করছি অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানোর।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, রমজান হলো একটি পবিত্র মাস। এ মাসে প্রত্যেকটি ভালো কাজের জন্য মহান রাব্বুল আল আমিন উত্তম পুরস্কার প্রদান করে থাকেন।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগে সদস্য চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ রাজেন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারাদেশে অসহায় ও নিস্ম আয়ের মানুষের পাশে দাড়িছে এরই ধারাবাহিকতায় সিলেট জেলা যুবলীগ নগরীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে আগামীতেও তা অব্যাহত রাখার আহবান জানান তিনি।তিনি এ ধরণের মহতি কাজে সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন