editor
প্রকাশিত: 5:03 PM, January 18, 2025
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সিলেট জেলার ১৩টি উপজেলার ১৩টি কলেজ ও সিলেট সিটি কর্পোরেশনের ০৩টি কলেজসহ সর্বমোট ১৬টি কলেজের অংশগ্রহণে “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট” এর শুভ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশ্যে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ এর তাৎপর্য ও মূল লক্ষ্যকে তুলে ধরে উৎসাহ-উদ্দীপনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.), সিলেট এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, অংশগ্রহণকারী কলেজসমূহের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ফুটবল রেফারীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট ৩-০ গোলে শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।
উক্ত টুর্নামেন্টের ১৯ জানুয়ারি ২০২৫ তারিখের ম্যাচসমূহের বিবরণ, ভেন্যু : সিলেট জেলা স্টেডিয়াম
১ম ম্যাচ (বেলা ১ টা) : গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট, সিলেট বনাম উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ, সিলেট।
২য় ম্যাচ (বেলা ১২. টায়) : এম সি কলেজ সিলেট বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট |
৩য় ম্যাচ (বেলা ২.টা) : জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট বনাম সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট।
৪র্থ ম্যাচ (বেলা ৩.৩০ টা) : কুড়ার বাজার কলেজ, বিয়ানীবাজার, সিলেট বনাম বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন