editor
প্রকাশিত: 6:32 PM, September 10, 2026
গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৩২৬) এবং সিলেট জেলা হিউম্যান হলার মালিক সংগঠন (রেজি: নং সিলেট-০৪৬)-এর যৌথ উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক সংলগ্ন সংগঠনটির তামাবিল শাখা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের অন্তর্গত তামাবিল শাখার সভাপতি মো. শাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী রুনু মিয়া মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হিউম্যান হলার মালিক সংগঠন (রেজি: নং ০৪৬) এর সভাপতি আগা আসমত উদ্দিন মুস্তাক, কেন্দ্র কমিটি (রেজি: নং ১৩২৬) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইনছান আলী, মালিক সংগঠন (রেজি: নং ০৪৬) এর সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, শ্রমিক ইউনিয়নের জেলা সদস্য ফয়জুল মিয়া, আরমান আলী, হেলাল আহমদ, সাজিদুর রহমান কুটি, রুম্মান, আব্দুল মিয়া, কলিম উদ্দিন, সাজু আহমদ, আব্দুর রশিদ, বাকের, হুসন আলী, আব্দুল নূরসহ সংগঠনটির জেলা ও শাখার বিভিন্ন পর্যায়ের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সরকার কর্তৃক যানবাহন ও চালকদের বকেয়া জরিমানা মওকুফের প্রজ্ঞাপন তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, সরকার আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সকল প্রকার যানবাহনের ট্যাক্স, ফিটনেস ও রুট পারমিটের বকেয়া জরিমানা মওকুফ করেছে। একই সাথে ড্রাইভিং লাইসেন্স নবায়নের বিলম্ব ফি বা জরিমানাও ছাড় দেওয়া হয়েছে। জরিমানা ছাড়া কেবল মূল ফি জমা দিয়ে অতি দ্রুত সব গাড়ির ট্যাক্স, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত কাগজপত্র হালনাগাদ (আপডেট) করার অনুরোধ জানানো হয়। যেসব চালকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, তাঁদেরকে সরকারি সুবিধা ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স আপডেট করার তাগিদ দেওয়া হয়। যেসব চালক বা শ্রমিক এখনো ড্রাইভিং লাইসেন্স করেননি, তাঁদের অনতিবিলম্বে শিক্ষানবিশ (লার্নার) কার্ড সম্পন্ন করে মূল লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়। উপস্থিত মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং নিয়মতান্ত্রিকভাবে রাজপথে যানবাহন পরিচালনায় পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
3 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
4 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
5 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
1 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও
3 রেজওয়ান আহমদ: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত বঙ্গোপসাগর। এই সাগরের উত্তাল গর্জন এবং অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশ-বিদেশের
4 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।
6 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি
6 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের