editor
প্রকাশিত: 10:47 PM, February 10, 2025
সিলেটের সময় :: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) নগরীর তালতলায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস. এম নুরুল হুদা। দক্ষিণ সুরমা থানা কমিটির সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস.এম নুরুল হুদা সালেহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, সিলেট জেলা হোটেল ও মিস্টি বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, আমাদের রেস্টুরেন্ট শ্রমিকরা প্রতিদিন দীর্ঘ সময় শ্রমের মাধ্যমে ভালো উপার্জনের লক্ষ্য তারা কাজ করে যাচ্ছে কিন্তু রেস্টুরেন্ট মালিকরা তাদের ন্যায্য দাবীগুলো এখনো মানতে রাজি হচ্ছে না। শ্রমিকরা তাদের কাজ অনুযায়ী মালিকদের কাছ থেকে পাচ্ছে না ন্যায্য বেতন। বছরের দশ-এগার মাস এভাবেই তাদের জীবন চলে। তাদের পরিবার-পরিজন নিয়ে একটু ভাল থাকার ইচ্ছে থাকলেও ঘরে থাকে হাহাকার। ঈদ আনন্দ, উল্লাস কিছুই তাদের নেই। থাকছেনা নতুন জামা কাপড়। কিন্তু অধিকাংশ হোটেল শ্রমিকের ঘরে ঈদের আনন্দ থাকেনা। সন্তানদের গায়ে ঈদের নতুন জামা থাকেনা। অনেকে স্ত্রী সন্তানদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারেনা। যেন জীবন যুদ্ধে পরাজিত সৈনিক তারা। আমরা আশা করি এই নির্যাতিত, নিপিড়ীত শ্রমিকরা যেন রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে তাদের ন্যায় অধিকারটুকু পায় তা না হলে আমরা সবাই মিলে দাবী আদায়ের লক্ষ্য তাদের দাঁত ভাঙা জবাব দেব। মো. বিল্লাল হোসেনকে সভাপতি করে ও খলিল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন