editor
প্রকাশিত: 5:29 PM, December 15, 2020
নিজস্ব প্রতিবেদক ::
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন জালালাবাদ আবাসিক এলাকার একটি বাসায় দিনের বেলা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে জানিয়েছেন বাসার ভাড়াটে মো. রাসেল মিয়া।
জানা গেছে, জালালাবাদ আবাসিক এলাকার ১৭/৪ নং বাসায় পরিবার নিয়ে থাকেন নগরীর আম্বরখানাস্থ ডিঙি রেস্টুরেন্টের ম্যানেজার মো. রাসেল মিয়া। তবে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাসায় কেউ না থাকার সুযোগে সকাল ৬ থেকে ১১টার মধ্যে কোনো এক সময় পেছনের কলাপসিবল গেট ভেঙে চুরেরা ঘরে ঢুকে ৮-১০টি আলমারি ভেঙে, পুরো ঘর তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দুপুরের দিকে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে রাসেল মিয়া বাসায় গিয়ে অবস্থা দেখে পুলিশে খবর দেন। পরে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন মো. রাসেল মিয়া।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন