editor
প্রকাশিত: 3:33 PM, February 1, 2025
সিলেটের সময় :: প্রতি বছরের মত এবারো সিলেট নগরীতে ‘বর্ণমালার মিছিলে’ বরণ করা হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এই আয়োজন করে। আজ ১ ফেব্রুয়ারি সকালে সিলেট সারদা হল প্রাঙ্গণ থেকে, বর্ণমালার মিছিলটি বের হয়ে, নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলা বর্ণ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে, মিছিলকে স্বাগত জানানো হয়। এর পর চলে সাংস্কৃতিক নানা পরিবেশনা এর মাধ্যমে ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা ছড়িয়ে যাবে সবার মাঝে প্রত্যাশা আয়োজকদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন যে সকল বীর শহীদ, তাদের স্মরনে এই বর্নমালার মিছিল। প্রতি বছর পহেলা ফেব্রুয়ারী এই আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। বাংলা বর্ণ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন