editor
প্রকাশিত: 10:13 PM, February 27, 2025
নবগঠিত সিলেট কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নগরীতে স্বাগত মিছিল বের করেছে কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে স্বাগত মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই কমিটি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে এবং জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি। নবগঠিত কমিটি গণতন্ত্রের মুক্তির আন্দোলনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশের জনগণ বিএনপির প্রতি আস্থাশীল। আমরা যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব। বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না’র সভাপতিত্বে ও ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিম, ১৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন আহমেদ, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ খান, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ১৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিদ, ১৫ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বাবুল, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ মুরাদ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সুদীপ বাবলু, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ পাভেল, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ। অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক মতিউর রহমান আফজাল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবের আহমেদ রিপন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন