editor

প্রকাশিত: 5:27 PM, October 8, 2025

সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন ও নির্বাচনের দিন গণভোটের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন ও নির্বাচনের দিন গণভোটের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন ও আগামী জাতীয় নির্বাচনের দিন সিলেট বিভাগে গণভোটের দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মিশন প্রধান সাইদ মোস্তফার হাতে এ স্মারকলিপি তুলে দেন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

স্মারকলিপিতে বলা হয়- ঐতিহাসিক গণভোটের মাধ্যমেই সিলেট বিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছিল। সিলেট বিভাগের মানুষের মুখের ভাষা বাংলা ভাষা থেকে স্বতন্ত্র-যার নাম সিলটি ভাষা। এই ভাষার রয়েছে নিজস্ব অক্ষর ও বর্ণমালা, যা বাংলা লিপি থেকে সম্পূর্ণ পৃথক এবং সিলটি নাগরী লিপি নামে পরিচিত। যুক্তরাজ্যের প্রশাসনিক কাঠামোর মতো- যেখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হয়, তেমনি সিলেট বিভাগকেও স্বায়ত্তশাসিত পাঞ্চায়িত ব্যবস্থা হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।

এ দাবির প্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের বিষয়ে গণভোট গ্রহণের আহ্বান জানানো হয়। এতে অতিরিক্ত সময় বা ব্যয় ছাড়াই জনগণের মতামত জানা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে জোর দিয়ে বলা হয়, সিলেটবাসীর আত্মপরিচয়, ভাষা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার স্বার্থে এই গণভোট আয়োজন সময়ের দাবি। বিগত ২০২২ সাল থেকে সিলটি পাঞ্চায়িত এ লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন