editor

প্রকাশিত: 4:26 PM, September 30, 2020

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ জানুন : আজ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যা বলেন আজম খাঁন (ভিডিও)

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ জানুন : আজ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যা বলেন আজম খাঁন (ভিডিও)

সু-প্রিয় দর্শক আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি সোনিয়া বেগম।
সিলেট বিভাগের সকল জেলার সবধরনের সংবাদ আপনাদের কাছে পৌছে দিতে আমাদের নিয়মিত আয়োজন ‘টাইমস অব সিলেট’র পক্ষথেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ৩০ সেপ্টেম্বর, ১৫ আশি^ন, ১২ সফর, রোজ বুধবার।

প্রথমেই সিলেট আলোচিত সংবাদ গৃহবধূ গণধর্ষণের
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলা আসামি মাহফুজ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেমে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিকেলে মহানগরের শাহপরান থানা-পুলিশ এজাহাভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে (২৮) সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে, আদালত থাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন । মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এমসি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় : তদন্ত কমিটি
আয়তন অনুযায়ী সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। এছাড়াও অপ্রতুল সীমানা প্রাচীর, আলোর স্বল্পতার কারণেও নিরাপত্তার ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। দুই দিনের তদন্ত শেষে আজ¬ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহিদুল খবির চৌধুরী এসব কথা বলেন। করোনাকালে শিক্ষা মন্ত্রণালয় হোস্টেল খোলা রাখার নির্দেশনা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, হোস্টেলের কক্ষে অস্ত্র উদ্ধারের বিষয়টিও তারা অবগত হয়েছেন। এ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হবে। তিনি আরও বলেন, তদন্ত কমিটি পুলিশ, কলেজ প্রশাসন, নির্যাতিতা নারী ও তার স্বামীর সাথেও কথা বলেছেন। তারা মূলত এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ভূমিকা ও অবস্থান বিষয়ে তদন্ত করছেন। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে কমিটি প্রাথমিক প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে বলেও জানান তিনি।
সিলেটে ছাত্রাবাসে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যদের তদন্ত কমিটি এমসি কলেজ ক্যাম্পাসে আসে। বিকাল পাঁচটায় এই তদন্ত দল ক্যাম্পাসে এসে পৌঁছে। এরপর তারা কলেজের প্রশাসনিক ভবনে এসে কলেজ ঘটিত তদন্ত কমিটির সাথে বৈঠক করে। পরে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তারা।
এসময় তারা জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করবেন। মন্ত্রণালয় থেকে তাদেরকে তিনদিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাদামবাগিচায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ৩
সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্কুল পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে তিনজন আটক হয়েছেন। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে বলে আজ বুধবার সকালে নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার। তিনি জানান, এ ঘটনায় শিশুটির মা মামলা করলে বুধবার দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দিরাই পৌরসভায় ৮ কোটি টাকা ব্যয়ে ৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
আমাদের দিরাই প্রতিনিধি জানিয়েছেন
দিরাই পৌরসভার নবনির্মিত ৩ তলা ভবন, দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের আদলে নির্মিত নান্দনিক সড়ক ও দিরাই দাউদ পুর থেকে পৌর ভবন হয়ে ধল রোড পর্যন্ত রাস্তা, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এ তিনটি বিরাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

তাহিরপুর ও গোলাপগঞ্জে বিট পুলিশিং সভা
তাহিরপুর ও গোলাপগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার তাহিরপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিট পুলিশিং সংক্রান্তে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন তাহিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধ, কোভিড-১৯ ও সম্প্রসারিত বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান রুহেল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনু

র রশীদ চৌধুরী। তিনি গোলাপগঞ্জ উপজেলাকে জঙ্গি, মাদক, বাল্যবিবাহ মুক্ত করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই মো. হেলাল উদ্দিন, ইউপি সদস্য মো. আব্দুল গফফার কুটি, নূরুল ইসলাম, মুজিবুর রহমান, লুকুজ মিয়া, তারেক আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
কমলগঞ্জ প্রতিনিধি জানান
“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন চৌধুরীর।

চুনারুঘাটে ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন
হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৪১টি কেন্দ্রে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে।
আজ বুধবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এডভোকেসি সভায় এ তথ্য জানা যায়।

হাজার গ্রামবাসীকে নদীর ভাঙ্গন থেকে রক্ষায় কুশিয়ারা নদী ভাঙ্গন রোধ কমিটির মানববন্ধন
বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ, ৫নং কুড়ার বাজার ইউনিয়ন ও ৪নং শেওলা ইউনিয়ন এর কোনা শালেশ্বর, বালিঙ্গা, শালেশ্বর, দিগলবাক, কাকরদি ও ঢেউনগর গ্রামকে কুশিয়ারা নদীর ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষার দাবীতে কুশিয়ারা নদী ভাঙ্গন রোধ কমিটি কোনা শালেশ্বর বিয়ানীবাজারের উদ্যোগে এক মাননববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্যানেলে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে সিলেটে মানববন্ধন
প্যানেলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বঞ্চিতরা। আজ বুধবার সারাদেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্যানেলে চাই, নয় চার বছর ফেরত চাই’ এই স্লোগানে বিপুল সংখ্যক নিয়োগ বঞ্চিতরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ৪ অক্টোবর রোববার থেকে শুরু
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেছেন, জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন আগামী ৪ অক্টোবর রবিবার শুরু হবে। চলবে ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত। শিশুর সুস্থ্য ভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। তিনি বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়া’র মত রোগ হতে পারে যাতে করে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন ‘এ’-এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়। রক্তস্বল্পতা দেখা দেয় ও ত্বকের শুস্কতা বৃদ্ধি পায়। আজ বুধবার দুপুর ২টায় সিলেট নগরীর সিভিল সার্জন অফিস-এর ইপিআই সম্মেলক কক্ষে সিলেটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য বলেন।

এবার করোনা সংবাদ
সিলেটে সুস্থ ৪৮, আক্রান্ত ৩২
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৮ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটেনি। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৩২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৫ জন ও সুনামগঞ্জে ৪ জন। এছাড়া হবিগঞ্জে ৬ জন শনাক্ত করা হয়েছে আর মৌলভীবাজারে ৭ জন শনাক্ত হন।
একই সময়ে সুস্থ হওয়া ৪৮ রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ২৭ জন। মৌলভীবাজারে ৬ জন রোগী সুস্থ হয়েছেন। হবিগঞ্জ ১ জন ও সুনামগঞ্জে ১৪ জন রোগী করোনাকে জয় করেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৬৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৮৬৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৬৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৪৫১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১৮ জন।

আগামীকাল সমগ্র দেশব্যাপী বিশ্ব প্রবীণ দিবস পালিত হবে
আগামীকাল ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘বয়সের সমতার পথে যাত্রা’। বিভিন্ন সামাজিক ও দাতব্য সেবামূলক প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

এদিকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক খন্দকার সিপার আহমদ বলেছেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন সফল উদ্যোক্তা হওয়ার কলাকৌশল শিখানোর পাশাপাশি একজন ভালো মানুষ তৈরী ও দেশ, জাতি ও সমাজের কল্যাণমূলক কাজ করার দক্ষতা অর্জন করানোর লক্ষ্যে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ ফাউন্ডেশন দেশের ৬৪টি জেলায় এতিম-অসহায় মানুষের মধ্যে সহায়তা, গরীব পরিবারকে ঘর বানানোর জন্য অর্থ, ঢেউটিন বিতরণ ও রক্তদান সহ অসংখ্য মানব সেবামূলক কার্যক্রম করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ।
আজ বুধবার বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে সারাদেশের ন্যায় সিলেটে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ১০০০তম দিন উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খাঁন। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম।

https://www.facebook.com/100618761738184/videos/3670077106336384

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে