editor
প্রকাশিত: 7:23 PM, July 29, 2022
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) আবু নছর মোহাম্মদ সুফিয়ান। বৃহস্পতিবার (২৯ জুলাই) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বিজয়ী অন্যান্য প্রতিযোগীদের সাথে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নানের নিকট থেকে তিনি এ পুরুষ্কার গ্রহন করেন। সুফিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সেসিপ প্রকল্পের ইংরেজি (ধারাবাহিক মূল্যায়ণ), ই-লার্নিং এবং লাইফ স্কিল বেজড এডুকেশন (জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা) এর মাস্টার ট্রেইনার হিসেবেও কাজ করছেন। বর্তমান বিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং এল. আর সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবনে সফল এই শিক্ষক একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডে উচ্চতর শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই সাফল্যের জন্য সুফিয়ান সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি তার পরিবারের সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরকে এই স্বীকৃতি উৎসর্গ করেন। বিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেসব বিশেষজ্ঞ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ চুলচেরা বিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমে তাকে নির্বাচিত করেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের প্রতি তার উপদেশ হল, “তোমরা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হও। জ্ঞান অর্জনের পাশাপাশি জীবন দক্ষতা ও বৃত্তিমূলক দক্ষতা অর্জন করো। তাহলেই জীবনে সফল হতে পারবে।” বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন