editor
প্রকাশিত: 3:50 PM, October 3, 2020
ডেস্ক রিপোর্ট:-
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আটটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন দলটি।
শনিবার (৩ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত দেন শেখ হাসিনা। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রেস বিফ্রিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন।
আট সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে যে টিমগুলো গঠন করা হয়েছে, এই টিমগুলো হলো—
সিলেট বিভাগ
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এই টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও নুরুল ইসলাম নাহিদ। বাকি সদস্যরা হলেন— ডা. মুশফিক হোসেন চৌধুরী ও সায়েম খান।
ময়মনসিংহ বিভাগ
টিম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন মতিয়া চৌধুরী। বাকি সদস্যরা হলেন— অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
চট্টগ্রাম বিভাগ
টিম সমন্বয়ক হিসেবে থাকছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এই টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আবদুল মতিন খসরু। টিমের বাকি সদস্যরা হলেন— মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়াসিকা আয়েশা খান, ফরিদুন্নাহার লাইলী, ড. সেলিম মাহমুদ ,সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম আমিন ও দীপংকর তালুকদার।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের টিম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। টিমের বাকি সদস্যরা হলেন— আবুল হাসনাত আবদুল্লাহ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, গোলাম কবির রাব্বানী চিনু ও আনিসুর রহমান।
ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে টিম সমন্বয় হিসেবে থাকছেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ বিভাগের সমন্বয়নে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন ডা. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
বাকি সদস্যরা হলেন আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, মৃণাল কান্তি দাস, শামসুন্নাহার চাপা, মেহের আফরোজ চুমকি, সিদ্দিকুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, অ্যাডভোকেট সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী ও মোহাম্মদ সাঈদ খোকন।
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে