editor

প্রকাশিত: 6:48 PM, August 3, 2026

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

3

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবি পরিষদ আমেরিকার নিউইয়র্ক শাখা কমিটি সহ সিলেটি অধ্যুষিত অন্যান্য অঙ্গরাজ্যের বিভিন্ন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজনপরিচিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে আমেরিকার নিউইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়ন ও সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

3

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান নিয়মিত তাঁর সাথে যোগাযোগ রেখে চলেছেন। নিউইয়র্কেও বিভিন্ন প্রবাসভিত্তিক সামাজিক সংগঠনের ব্যানারে সিলেটের অধিকার ও উন্নয়ন নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। দেশে থেকে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী বা রাজনৈতিক শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁদের কাছে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং স্মারকলিপি প্রদানের কাজেও তিনি সর্বদা সচেষ্ট ভূমিকা রাখছেন।

3

সিলেট বিভাগের সর্ববৃহৎ ও দীর্ঘ আন্দোলনমুখী অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবি পরিষদের শাখা কমিটি গঠনের প্রস্তাব দিলে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করেন এবং অঞ্চলের অধিকার আদায়ের এই ঐতিহাসিক লড়াইয়ে নিজেকে একজন গর্বিত অংশীদার হিসেবে যুক্ত করার আগ্রহ ব্যক্ত করেন।

4

তাঁদের এই আন্তারিকতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, একজন প্রকৃত সমাজকর্মী দূর প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি তাঁর টান কখনো স্তিমিত হয় না। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত। পরিষদ আশা প্রকাশ করে যে, তাঁর গতিশীল নেতৃত্বে প্রবাসে নতুন কমিটিসমূহ গঠনের মাধ্যমে সিলেট বিভাগের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন আরও বেগবান ও ফলপ্রসূ হবে।

সবশেষে সিলেট বিভাগ গণদাবি পরিষদের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

3 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

3 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

8 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

1 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

1 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

5 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। 7 সিলেট

1
4