editor
প্রকাশিত: 8:36 PM, October 3, 2026
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কয়সর আহমদ দেশে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমানীনগর উপজেলার পাশাপাশি সিলেট শহরেও একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তাঁর সুপরিচিতি রয়েছে।
প্রবাসে পাড়ি জমানোর পর থেকেও তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সিলেটের দাবিদাওয়ার বিষয়ে খোঁজখবর রেখেছেন। তাঁর এই সমাজকর্মে আত্মনিয়োগ ও অবদানকে মূল্যায়ন করেই যুক্তরাজ্য শাখায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন অভিনন্দনদাতারা।
যৌথ এক বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পদপ্রাপ্তির মাধ্যমে কয়সর আহমদ সিলেটের দাবিদাওয়া আদায়ে নিজেকে আরও বেশি সক্রিয় রাখবেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত সিলেটের বিভিন্ন উন্নয়ন ও অধিকার আদায়ের খোঁজখবর নেন এবং তাঁর কাজের অনুপ্রেরণায় অন্যরাও অনুপ্রাণিত হন। তাঁরা আশা করেন, গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা সবসময় তাঁর সঠিক মূল্যায়ন করবে।
বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার নেতা ও সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শফিকুর রহমান; সিলেট সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক; আল হেরা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এস এম আব্দুল গফুর মান্না; সিলেট জেলা হিউম্যান হলার সমিতির সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা ইনসান আলী; বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান আতাই ও সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার; সিলেট টুকেরবাজার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদ নেতা ওসমান গণি; বিশিষ্ট রাজনীতিবিদ ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা এম উস্তার আলী; সাংবাদিক মো. ফুল মিয়া; রফিকুজ্জামান খান এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদ।
6 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক
6 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
8 রেজওয়ান আহমদ: 7 গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের
4 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
7 দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে
3 দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি