editor
প্রকাশিত: 5:15 PM, September 29, 2026
সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ।
বিগত ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় ভূমিকা রাখা তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও গতিশীল করার তাগিদ দিচ্ছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। এ প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক পদে তৃণমূলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজপথের লড়াকু সৈনিক বর্তমান সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজীবের নাম।
বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব উপস্থিতি ছিল শফিকুল ইসলাম রাজীবের। ফ্যাসিবাদী সরকারের আমলে একাধিক মিথ্যা মামলা, হামলা ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েও তাঁকে আন্দোলন থেকে বিচ্যুত করা যায়নি। জীবনের মায়া ত্যাগ করে বিএনপির যেকোনো কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন।

রাজনীতিতে প্রচারসর্বস্বতার পরিবর্তে নিরবচ্ছিন্ন সাংগঠনিক কাজকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন শফিকুল ইসলাম রাজীব। ছবি কিংবা ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব বলয় তৈরির চেষ্টা না করে, কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করাকেই তিনি নিজের মূল শক্তি মনে করেন।
মহানগর ছাত্রদলের বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান নেতাকর্মী জানান, রাজীবের রাজনীতির অন্যতম দিক হলো তাঁর অহংকারহীন ও প্রতিহিংসামুক্ত মানসিকতা। তিনি জুনিয়র ও সহকর্মীদের সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে সবাইকে একসাথে নিয়ে পথচলার অসাধারণ সাংগঠনিক সক্ষমতা রয়েছে তাঁর।
মাঠপর্যায়ের নেতাকর্মীদের জোরালো প্রত্যাশা, সিলেট মহানগর ছাত্রদলের আগামী নেতৃত্ব যেন এমন কোনো প্রার্থীর হাতে অর্পিত হয় যিনি পদ-পদবিকে সুবিধা অর্জনের মাধ্যম না ভেবে দায়িত্ব হিসেবে দেখবেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন, তরুণদের সাথে নিবিড় যোগাযোগ এবং রাজপথের পরীক্ষিত ভূমিকার কারণে শফিকুল ইসলাম রাজীবকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দ।
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
6 সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: ফখরুল ইসলাম সুমনকে
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান
7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। 4 মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
6 ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট
2 সিলেট নগরীর কালীঘাটস্থ যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 4 সম্প্রতি
1 সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ। 8 বিগত