editor

প্রকাশিত: 11:51 PM, March 4, 2025

সিলেট মহানগর জামায়াতের সেলাইমেশিন বিতরণ

সিলেট মহানগর জামায়াতের সেলাইমেশিন বিতরণ

3

সিলেটের সময় :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মৃহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মুল লক্ষ্য। জামায়াত ধনী-গরীবের বৈষম্য দুর করে দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে চায়। এজন্য আমরা প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন, রিক্সা-ভ্যান গাড়ীসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দুর করা বড় চ্যালেঞ্জ। দারিদ্রতা দুর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংষ্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান ও মুহাম্মদ আজিজুল ইসলাম।

4

অনুষ্ঠানে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ২৪ জন নারী ও পুরুষের মাঝে সেলাইমেশিন তুলে দেয়া হয়।

1

সেলাইমেশিন বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত না থাকায় শ্রেণী বৈষম্য দিন দিন বেড়ে চলেছে। সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অথচ সমাজের সামর্থবানরা এগিয়ে আসলে এই বৈষম্য নিমিষেই দুর হয়ে যেতো। ইসলামের সুমহান শিক্ষার আলোকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। জামায়াত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে সামাজিক বৈষম্য দুর করতে কাজ করছে। মানবতার কল্যাণে জামায়াতের কর্ম তৎপরতা সবসময় অব্যাহত থাকবে।

4

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমাদের একমাত্র লক্ষ্য মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। হকের পথে চলতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সীমাহিন জেল জুলুম ও শাহাদাতের অমিয় সুধা পান করতে হয়েছে। তবুও জামায়াতকে দমিয়ে রাখা যায়নি। দারিদ্র দূরীকরণ ও মানবতার কল্যাণে জামায়াতের দারিদ্র বিমোচন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

6

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

8 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

8 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

6 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

7 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

5 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

4 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

1
5